সূর্য্যপুর হরি-গুরুচাঁদ দীনবন্ধু সেবাশ্রমের মূল উদ্দেশ্য
সূর্য্যপুর হরি–গুরুচাঁদ দীনবন্ধু সেবাশ্রম
একটি পবিত্র সামাজিক ও ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান, যা মহান মতুয়া দর্শনের আলোকবর্তিকা স্বরূপ। এই সেবাশ্রম প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বমানবতার অগ্রদূত পরমপূজ্য শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর-এর প্রদত্ত মানবধর্ম, সততা, সাম্য ও ভ্রাতৃত্বের মহান বাণীকে ধারণ ও প্রচারের উদ্দেশ্যে।
এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য হলো সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে মতুয়া আদর্শের পবিত্র সঞ্চার ঘটানো এবং ভালোবাসা, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার চেতনা জাগ্রত করা। এখানে নিয়মিতভাবে হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা বিষয়ক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি দরিদ্র, অসহায় ও অবহেলিত মানুষের কল্যাণে নানাবিধ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
এই সেবাশ্রম দৃঢ়ভাবে বিশ্বাস করে—
“মানব সেবাই পরম ধর্ম”।
তাই ধর্মীয় অনুশীলনের পাশাপাশি শিক্ষা বিস্তার, সমাজকল্যাণ এবং মানবিক সহায়তার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সূর্য্যপুর হরি–গুরুচাঁদ দীনবন্ধু সেবাশ্রম সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের জন্য এক পবিত্র মিলনক্ষেত্র, যেখানে ভক্তি, মানবতা ও সম্প্রীতির অটুট বন্ধনে সকলেই একত্রিত হন।
জয় হরিচাঁদ! জয় গুরুচাঁদ!
জয় সকল হরি ভক্তের জয়!
জয় হরিচাঁদ
জয় গুরুচাঁদ
জয় সকল হরি ভক্তের জয়
সূর্য্যপুর হরি-গুরুচাঁদ দীনবন্ধু সেবাশ্রম
প্রতিষ্ঠাতা
তেতুলিয়া নদীর কোন ঘেঁষে প্রাকৃতিক এক অপূর্ব নিদর্শন বহন করে চলছে ধুলিয়া গ্রাম, যাহা ঘূরচাকাঠি নামেও পরিচিত । গ্রামটি বর্তমানে বাউফল থানা পটুয়াখালী জেলার অন্তর্গত বাংলাদেশে অবস্থিত। এই গ্রামে আবির্ভূত হয়েছিলেন মতুয়া মহা সাধক শ্রীমৎ দীনবন্ধু গোঁসাই। বাংলা ১৩১৮ সালে কালিচরণ ঠাকুর পাইক ও আদ্যা দেবীর গৃহ আলো করে পুত্র দীনবন্ধু আবির্ভূত হলেন। কৈশোর কালে দীনবন্ধু গোঁসাই ব্যাধি গ্রস্থ হলেন পেটে বেদনায় প্রাণ বুঝি যায় যায়। দূর সম্পর্কের ভ্রাতা আদিত্য বাছারের পরামর্শে দীনবন্ধুর মাতা কাঁঠালিয়া নিবাসী হরি গোঁসাইয়ের নিকটে পুত্র কে নিয়ে উপস্থিত হলেন । হরি গোঁসাইয়ের কৃপায় দীনবন্ধু রোগমুক্তি হন এবং হরি নামে মাতোয়ার হয়ে ওঠেন। গুরু বাক্য পালনের তরে দীনবন্ধু দীর্ঘকাল অনাহারে, কাঁথা পরিধান করে, পাটের ছালা পরিধান করে, ১২ বছর গহীন বাদা বনে ভ্রমণ করেন এবং বাক্য বন্ধ অবস্থায় ভজনে কাল যাপন করেন। হরিনামে সিদ্ধিপ্রাপ্ত হবার পরে মাতৃ আদেশে সংসার ধর্মে প্রবেশ করেন। বর্তমান পটুয়াখালী জেলার দুমকি থানার মুরাদিয়া গ্রামের চিন্তা হরণ ভক্তের জ্যেষ্ঠ কন্যা দেব সোনা ঠাকুরানীর সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গুরু বাক্য অনুসারী খাঁটি পবিত্র সংসার ধর্ম পালন করেন। গোঁসাইয়ের ঘর আলো করে এক কন্যা শুভনতারা এবং এক পুত্র কৃত্তিবাস ঠাকুরের জন্ম হয়। এমনিভাবে অগণিত লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত মানুষকে হরি ধর্মে দীক্ষা দিয়ে প্রকৃত আধ্যাত্মিক ও মানবিক ধর্মের প্রচার করেন। মহাকালের মহা গ্রাসে ইংরেজি ১৯৭১ সালে পাক সেনাবাহিনীদের হাতে দীনবন্ধু গোঁসাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং (দেব সোনা ঠাকুরানী ভারতের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বরিশাল পাড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সেবায়েত
মতুয়ারত্ন শ্রী কৃত্তিবাস ঠাকুর
মতুয়ারত্ন শ্রী কৃত্তিবাস গোঁসাইয়ের জন্ম কথা
শ্রী অদ্বৈত মহাপ্রভুর হুংকারে এই জগতে আবির্ভূত হয়েছিলেন শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ভক্তের আকুল প্রেম ভক্তির ক্রন্দনে শুদ্ধ আত্মা যেমন ধরায় নেমে আসে তেমনি মতুয়া মহা সাধক দীনবন্ধু গোঁসাই এবং সাধীকা দেব সোনা ঠাকুরানীর কঠোর সংযম সাধনে ধারায় আবির্ভূত হলেন শ্রীমৎ কৃত্তিবাস গোঁসাই। পিতৃভূমি বর্তমান বাংলাদেশের পটুয়াখালী জেলা, বাউফল থানার অন্তর্গত ধুলিয়া গ্রামেই বাংলা ১৩৭৪ সালে ২৪ শে ফাল্গুন শুক্রবার সকাল ৭ ঘটিকায় কৃত্তিবাস গোঁসাই এর আবির্ভাব হয়। তখন শ্রীমৎ হরিগোঁসাই ধুলিয়ায় উপস্থিত ছিলেন। হরি গোসাই পানসি নৌকায় কাঠালিয়া গমনের উদ্দেশ্যে রওনা হলেন। এ হেন কালে দীনবন্ধু গোসাই নদীর পাড়ে ছুটে গেলেন ডেকে ডেকে গুরুদেব হরি গোসাইকে জানালেন “”বাবা আপনি তো চলে যান ধুলিয়ায় আর এক মহামানবের আবির্ভাব ঘটেছে”” এহেন বাক্য শ্রবণ করে হরি গোঁসাই অতি উত্তরে বললেন “”দীনা ধুলিয়ায় যদি মহাপুরুষের আবির্ভাব হয় সেই মহাপুরুষকে নিয়ে কাঠালিয়া যেও।”” দুই মহাপুরুষ সেই জন্ম লগ্নেই প্রকাশ করেছিলেন নবজাতক শিশু পুত্র পরবর্তী কালে হয়ে উঠবেন মতুয়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র। যাহা বর্তমানে মতুয়া সমাজ উপলব্ধি করতে পেরেছেন। সেই নবজাতক শিশু আর কেহ নয় আমার পরম আরধ্য গুরুদেব মতুয়ারত্ন শ্রীমৎ কৃত্তিবাস গোঁসাই।
সূর্য্যপুর হরি-গুরু চাঁদ দীনবন্ধু সেবাশ্রমের পদাধিকারী গণ
Matuaratna Sree Krittibas Thakur
President
Suryapur, Barisal Para Mohanpur, Barrackpur,North 24 Parganas, Kolkata-700121, W.B
SANKAR INDU RAY
Vice-President
Arabina Park,Talpukur, Barrackpur,North 24 Parganas, Kolkata-700123 , W.B
Mob.- +91 9831219551
SAMARENDU SIKDER
Secretary
Barasat,nabopally Madhubaluriya,, kolkata 700126 W.B Mob.- +91 8013606919
RABINDRA NATH BISWAS
Assistant Secretary
Vill-Nutangram (Ghoshpara), PO- Purba,Bidyadharpur, PS-Jagaddal, PIN-743127 W.B Mob.- +91 9339767564
Madhab Mistry
Treasurer
Suryapur, Barisal Para Mohanpur, Barrackpur,North 24 Parganas, Kolkata-701121, W.B Mob.- +91 72784 45228
Activity Gallery





শাখা
Contact us
Phone No
+91 XXXXXXXB
Email Me
SURYAPURDINABANDHUSEVASRAM@GMAIL.COM
© 2026 সূর্য্যপুর হরি-গুরুচাঁদ দীনবন্ধু সেবাশ্রম | All Rights Reserved